হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
adminj
07th Aug 2026 10:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ তাজল হক (বয়স উল্লেখ নেই), ২। তামজিদ (১৯), ৩। আপেল (৩৫), ৪। মোঃ সাগর (২৫), ৫। রাফিদয়ে রাকিব (২৪), ৬। মোঃ হাসান (২৪), ৭। মোঃ জনি (২০), ৮। আনোয়ার হোসেন (৪০), ৯। মোঃ ইব্রাহিম (২৩), ১০। মানিক রতন (৪৪), ১১। মোঃ রাজু (৬০), ১২। রাকিবুল হাসান (২৬), ১৩। মোঃ শাওন (১৯) ও ১৪। মোঃ আল আমিন (২৩)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array