মুন্সিগঞ্জ শ্রীনগর হতে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের ২৪ পিস বিয়ার ও ০৪ পিস বিদেশী ভোডকা ক্যান’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
নিজস্ব প্রতিবেদক :- মুন্সিগঞ্জ শ্রীনগর হতে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের ২৪ পিস বিয়ার ও ০৪ পিস বিদেশী ভোডকা ক্যান’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পাঠাভোগ এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৪ (চব্বিশ) পিস বিয়ার, যার আনুমানিক বাজার মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার টাকা) ও ০৪ (চার) পিস বিদেশী ভোডকা ক্যান যার আনুমানিক বাজার মূল্য ১২,০০০/- (বারো হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মনির হোসেন (৩৮), পিতা- মৃত দবির মৃধা, সাং- বয়রাতলা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত টাকা) এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিয়ার ও বিদেশী ভোডকা ক্যানসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
Array