• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রেমের ফাঁদে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ভুক্তভোগী; সন্তান জন্মের পর অস্বীকৃতি প্রধান আসামি গ্রেফতার 

     adminj 
    28th Apr 2026 6:00 pm  |  অনলাইন সংস্করণ

     

    রমজান আলী :- প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মোঃ খাইরুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গত সোমবার (২৭ এপ্রিল) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে আসামির পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে নিয়মিত তাদের দেখা-সাক্ষাৎ হতো। গত ৩১ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের অনুপস্থিতির সুযোগে আসামি তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
    ঘটনার পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরবর্তীতে আসামি ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ের নাটক সাজায়। এরই মধ্যে ভুক্তভোগী একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পর আসামি ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সন্তানকে নিজের বলে অস্বীকার করে।
    এ ঘটনায় ভুক্তভোগী দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দিনাজপুরের খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় গত ৩ মার্চ ২০২৬ একটি মামলা রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিল।
    পরে খানসামা থানার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930