• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরবাসী। 

     adminj 
    08th May 2026 3:12 pm  |  অনলাইন সংস্করণ

    শরীফুল ইসলাম, মাদারীপুর  :- বিএনপির দুঃসময়ের কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। কেবল আঞ্চলিক জনপ্রিয়তাই নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলের পক্ষে বলিষ্ঠ অবস্থানের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। রোজ: ​শুক্রবার (৮ মে) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দরে পৃথক পথসভায় অংশ নেন হেলেন জেরিন খান। এরপর তিনি রাজৈর বাসস্ট্যান্ডে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।

    ​দলীয় সূত্র জানায়, হেলেন জেরিন খান বিএনপির প্রতিটি সংকটকালীন মুহূর্তে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
    ​হেলেন জেরিন খানের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র রাজনীতিতে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।
    ​জাতীয় রাজনীতি ছাড়াও মিডিয়া অঙ্গনে তার সরব উপস্থিতি সমাদৃত। বিভিন্ন টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় আদর্শ সাবলীলভাবে তুলে ধরে তিনি নেতাকর্মীদের আত্মবিশ্বাস জোগাতে বিশেষ ভূমিকা রাখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি সারাদেশে ইতিবাচক প্রভাব ফেলেছেন।
    ​মাদারীপুরের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দুঃসময়ের এই পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। রাজৈর ও শিবচরের নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার মতো যোগ্য ও লড়াকু নেত্রীকে মন্ত্রী পরিষদে যুক্ত করা হলে মাদারীপুরবাসী তথা দেশের নারী সমাজ একজন যোগ্য অভিভাবক পাবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031