কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক :- সরকারি হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) একটি নবজাতককে ঘিরে এমন কিছু তথ্য ও অভিযোগ সামনে এসেছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
জাতীয় দৈনিক সময়ের কণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে, ঢামেকের ২১১ নম্বর শিশু চিকিৎসকের কক্ষসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি কথিত রেফারেল নেটওয়ার্ক সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সরকারি হাসপাতালের রোগীদের নির্দিষ্ট বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
‘বেবি অব মিম’-এর ঘটনাপ্রবাহ
অনুসন্ধানে জানা যায়, গত ১৯ মে দিবাগত রাতে নোয়াখালীর মাইজদী এলাকার আল রাজী হাসপাতাল থেকে উচ্চ রক্তচাপ ও মুখমণ্ডলে বেলস পালসির লক্ষণ নিয়ে মিম নামের এক প্রসূতিকে ঢামেকের ২১৩ নম্বর লেবার রুমে ভর্তি করা হয়। পরদিন ২০ মে ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
পরিবারের দাবি, জন্মের পর শিশুটির কান্না, নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল। তাদের ভাষ্যমতে, চিকিৎসকরাও প্রাথমিকভাবে শিশুটির অবস্থা স্থিতিশীল বলে উল্লেখ করেছিলেন। তবে কিছু সময়ের মধ্যেই শিশুটিকে নিবিড় পরিচর্যার প্রয়োজন বলে জানানো হয়।
২১৩ নম্বর লেবার রুম থেকে ২১১ নম্বর কক্ষ
পরিবারের सदस्यों অভিযোগ, নবজাতককে ওটি থেকে বের করে ২১১ নম্বর কক্ষসংলগ্ন এলাকায় নেওয়ার পর ওয়ার্ড বয় শাওন এবং দালাল শান্তর মতো কিছু চক্র তাদের ঘিরে ধরে। তারা পরিবারটিকে জানায় যে হাসপাতালে কোনো বেড খালি নেই এবং এখানে রাখলে শিশুটিকে বাঁচানো যাবে না, তাই দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, তারা তখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। ঠিক সেই সময় উক্ত ব্যক্তিরা বিকল্প হাসপাতালের পরামর্শ দেন এবং দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করার আশ্বাস দেন।
বাংলাদেশ ক্রিটিকাল কেয়ারে স্থানান্তর ও হেনস্থা
পরবর্তীতে নবজাতককে ফুসলিয়ে রাজধানীর মোহাম্মদপুরস্থ বেসরকারি হাসপাতাল ‘বাংলাদেশ ক্রিটিকাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেড’
