• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা: পুরুষ শূন্য 

     adminj 
    08th Jun 2026 3:44 am  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল :-  রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফল উৎসব অনুষ্ঠানে আকস্মিক হামলা, প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙ্গাচোরা মঞ্চে দাঁড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন আপনারা শয়তানি ছেড়ে দেন যদি শয়তানি কড়েন তাহলে আপনাদেরকে বাংলাদেশের রাখবো না উনি আরো বলেন আজকে যেই রক্ত আমাদের নেতাকর্মীদের শরীর থেকে জড়ানো হয়েছে রূপগঞ্জের মাটি লাল করেছে আমরা এটা কখনো ভুলবো না এবং রূপগঞ্জেই হবে এন সি বির মূল গাটি ভাঙচুরের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৭ জুন রবিবার রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে ২০ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। মামলার পর পরই পুলিশী অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এই মামলার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের কয়েকটি গ্রাম সম্পূর্ণ পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় এসব এলাকার নারী ও শিশুরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৬ জুন শনিবার রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফল উৎসব অনুষ্ঠান ও রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল। কিন্তু তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পূর্বেই বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০ থেকে ১৫০ সদস্যের একদল সশস্ত্র যুবক সেখানে অতর্কিত হানা দেয়। হামলাকারীরা রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় মারণাস্ত্রে সজ্জিত হয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা ৪টি মূল্যবান সাউন্ডবক্স, মাইক, মাইকের শক্তিশালী ব্যাটারি এবং ফল উৎসবের জন্য রাখা বিপুল পরিমাণ মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।এই সশস্ত্র হামলায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০) এবং সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেক (২৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই বর্বরোচিত হামলার ঘটনায় আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), তারেক মিয়া (৩২), রাজু হিরা (২৩), নাজমুল (৩০), সোহাগ (২৮), নাইম আহম্মদ (৩২), রাজু (১৯), নিলয় (২১), সুরুজ মিয়া (৩৩), আসিফ (২৮), মঞ্জুর হোসেন (৩০), সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), রহিম (২১), নাদিম (২৫) এবং জিলানীকে (২৫) নামীয় আসামি করে মামলা করেন। ঘটনার পর পুলিশ গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহারনামীয় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত নয় এমন কোনো নিরীহ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করবে না।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ