• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি । 

     adminj 
    07th Jun 2026 5:20 pm  |  অনলাইন সংস্করণ

    খন্দকার আব্দুল হাসিব :- বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বন প্রহরীরা অংশগ্রহণ করেন এবং তাদের পেশাগত ও কল্যাণমূলক দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। দাবিগুলো নিম্নরূপ:
    ১, কর্মরত ফরেস্ট গার্ডদের পদোন্নতি পরে ফরেস্টার পদে নিয়োগ দিতে হবে।
    ২, এইচএসসি পাস ফরেস্ট গার্ডের ১৪ তম গ্রেডে দিতে হবে।
    ৩, বন অধিদপ্তরে মাঠ পর্যায়ে নিয়োজিত ফরেস্ট গার্ডের ঝুঁকি ভাতা ও সকল ইউনিফর্ম ধারীদের ন্যায় রেশনিং ব্যবস্থা করতে হবে।
    অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্য নিবাহী কমিটির সভাপতি জনাব মোস্তফা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক
    বলেন, বন ও পরিবেশ সংরক্ষণে বন প্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সিসিএফ মোঃ আমির হোসেন চৌধুরী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।
    সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বন প্রহরীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি, ঝুঁকিভাতা প্রদান, জনবল সংকট নিরসন, কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক দাবির বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, বন সম্পদ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বন প্রহরীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
    কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক, দাবি বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হলে বন প্রহরীদের মধ্যে কর্মোদ্যম আরও বৃদ্ধি পাবে এবং বন সংরক্ষণ কার্যক্রম অধিকতর গতিশীল হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ