রাজৈরে ৪ বছরের শিশু তনুশ্রীকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার, শরীফুল ইসলাম :- মাদারীপুরের রাজৈরে ৪ বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। গত রোববার ( ২১ই জুন) দুপুরে নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিছানার প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে ৪ বছরের শিশু তনুশ্রী । অথচ, বাড়ির উঠানে খেলা করার কথা ছিল তার। নির্মম নির্যাতনের শিকার মেয়েটির পরিবারও এখন অসহায়। বুকফাটা আর্তনাতে কাতর মা-বাবা।
স্বজনদের অভিযোগ, গত শনিবার দুপুরে ওই এলাকার পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকলে ইচ্ছার বিরুদ্ধ শিশুকে ধর্ষণ করে। বিষয়টি নির্যাতিতার মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে রাজৈর থানায়। পুলিশের পরামর্শে গত রোববার দুপুরে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ‘এই ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
