শরীয়তপুরে মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাবিব সরদার এর সন্ধান চায় পরিবার
শরীয়তপুর প্রতিনিধি :- শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন চাঁদসার এলাকা থেকে ১৬ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম হাবিব সরদার তিনি চাঁদসার কেরাতুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চাদসার, মনির হোসেন সরদার ও জ্যোসনা বেগম এর ছেলে। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার ৩০ শে জুন ২০২৬ সকালে বাইসাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হন এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ হাবিবের মা জোসনা বেগম,
পালং মডেল থানার একটি জিডি করেন। জিডির ট্রাকিং নং OSDZWZ জিডি নং ১৭ তারিখ ০১/০৭/২৬ জিডি সূত্রে জানা যায়। হাবিব নিজ বসতবাড়ি হইতে ৩০/৬/২৬ মঙ্গলবার বাহির হইয়া চাদসার কেরাতুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাবিব বাড়ি ফিরে আসেনি।
নিখোঁজ হাবিবের মা বলেন আমি আমার ছেলেকে কোনভাবেই খুঁজে পাচ্ছি না। আমার ছেলে হাবিব সরদার কোথায় আছে জানিনা। আমরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে যোগযোগ করেও খোজ মিলেনি আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।
এ ব্যাপারে চাদসার কেরাতুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকগণদের সাথে কথা বললে তারা জানান হাবিব মাদ্রাসায় এসেছে আবার চলেও গিয়েছে কোথায় গেছেন তারা জানেন না।
