• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মাদারীপুরে ৫ কোটি টাকার মানহানি মামলা 

     adminj 
    21st Jul 2026 10:29 am  |  অনলাইন সংস্করণ
    • এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মাদারীপুরে ৫ কোটি টাকার মানহানি মামলা

    স্টাফ রিপোটার:শরীফুল ইসলাম

    মাদারীপুরের ডাসার উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া তথ্য প্রচার, চরিত্রহনন এবং মানহানির অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬(২) ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। মামলার নম্বর সি-আর ১১৬/২০২৬ (ডাসার)।

    মামলার বাদী ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সংবাদকর্মী মো. হেমায়েত হোসেন খান । তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

    মামলায় একমাত্র আসামি করা হয়েছে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি থেকে বহিষ্কৃত সদস্য নাজমুল হাসানকে, যিনি ‘Face The Time’ ও ‘Nazmul Hasan’ নামের দুটি ফেসবুক পেজের প্রশাসক বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়, মো. হেমায়েত হোসেন খান দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশন, দৈনিক বাংলাদেশের আলো -এর মাদারীপুর প্রতিনিধি এবং দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

    অভিযোগে আরও বলা হয়, নাজমুল হাসান পূর্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং সদস্যদের ১ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৬ জুন ২০২৬ তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় সংগঠনের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আদেশে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

    মামলার অভিযোগ অনুযায়ী, ওই বহিষ্কারের পর প্রতিহিংসাবশত নাজমুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে বাদীর বিরুদ্ধে মিথ্যা ও চরিত্রহননমূলক কনটেন্ট প্রকাশ করেন। একই সঙ্গে বহিষ্কারাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এতে বাদীর দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত সুনামের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

    এ ঘটনায় গত ১৭ জুন ২০২৬ ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগের প্রতিবাদ জানান বাদী। তবে সংবাদ সম্মেলনের পরও অপপ্রচার বন্ধ হয়নি; বরং আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সিআইডি, মাদারীপুর কে নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031