• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছয় দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের পথসভা 

     adminj 
    19th Sep 2026 12:08 pm  |  অনলাইন সংস্করণ

    ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজান আলী : – ছয় দফা দাবি বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল বাইপাসের নগর জলফৈ এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় লংমার্চের গাড়িবহরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

    পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি ছয় দফা দাবি বাস্তবায়ন, তেল-গ্যাস-সারসহ প্রয়োজনীয় পণ্যের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবি জানান। বক্তব্যে তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “রক্ত যখন দিয়েছি, আবু সাঈদের মতো আরও রক্ত দেব।”

    এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম এবং টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পথসভা শেষে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের গাড়িবহর পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। আয়োজকদের ঘোষিত দাবিগুলোর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণ বন্ধের দাবি রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930