• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরানীগঞ্জ থানার হত্যার চেষ্টা মামলার আসামি রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০। 

     adminj 
    19th Sep 2026 3:27 pm  |  অনলাইন সংস্করণ

    কেরানীগঞ্জ থানার হত্যার চেষ্টা মামলার আসামি রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    গত ১৩/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোঃ নজরুল ইসলাম (৩৭) এর ওপর আসামি মো: শাহিন (৩০)’সহ অপরাপর আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আসামি শাহিন ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ রফিকুল ইসলাম (৪৬) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআরবি-১০ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৯/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬.৪০ ঘটিকায় এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ৫১, তারিখ- ১৪/০৯/২০২৬ খ্রি. ধারা- ৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহারনামীয় আসামি মো: শাহিন (৩০), পিতা- রস্তম আলী, সাং- রসুলপুর, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930