রাজধানীর শনির আখড়া আলহেরা রেস্টুরেন্ট ফুডকোর্ট অ্যান্ড পার্টি সেন্টারে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারসহ প্রয়োজনীয় অনুমোদন রয়েছে তো?
জয়নাল আবেদীন : – রাজধানীর কদমতলী শনির আখড়া হাইওয়ের নিচে যাতায়াতের রাস্তার পাশে মন্দির সংলগ্ন এলাকায় নতুন করে গড়ে উঠেছে ‘আলহেরা রেস্টুরেন্ট ফুডকোর্ট অ্যান্ড পার্টি সেন্টার’। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটি রেস্টুরেন্ট, ফুডকোর্ট ও পার্টি সেন্টার পরিচালনার জন্য শুধু ট্রেড লাইসেন্স থাকাই যথেষ্ট নয়। ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স, টিআইএন, প্রয়োজনীয় ভ্যাট (বিন) নিবন্ধন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এবং অন্যান্য প্রযোজ্য অনুমোদন থাকতে হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি এক্সিট), অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা, নিরাপদ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত রান্নাঘর, পরিচ্ছন্ন টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা মেনে চলাও বাধ্যতামূলক।এ বিষয়ে
স্থানীয়দের প্রশ্ন, প্রতিষ্ঠানটি চালুর আগে এসব আইনগত অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে কি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা গুরুত্বের সাথে প্রকাশ করা হবে।
