ডিবি, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ০৩ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ডিবি, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ০৩ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে আজ ১৯/০৮/২০২৬ খ্রি. (বুধবার) রাত ১৯.৪৫ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর ক-জোনের অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিতালী মার্কেটের ২নং বিল্ডিং এর ৪র্থ তলার ৩১৩৬ নং রুমে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী চিহ্নিত সন্ত্রাসী মানিক গ্রুপের ০৩ সদস্যকে ০১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো- ১। এমরান সাকিব (২৬), পিতা- জসিম উদ্দিন, সাং- দেবিদ্বার থানা পাড়া, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, এপি- সাহেবপাড়া, থানা- ফতুল্লা মডেল থানা, জেলা- নারায়ণগঞ্জ; ২। নুর মোহাম্মদ মোঃ হৃদয় (২২), পিতা- আঃ কাদের, সাং- গাজীরবাদ, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, এ.পি- শান্তিধারা, থানা- ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জ, এবং ৩। মোঃ জোবায়ের (২০), পিতা- জালাল আহম্মেদ ভুইয়া, সাং- মেলকট, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লা, এপি- সাহেবপাড়া, থানা- ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৮/০৮/২০২৬ খ্রি. ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ মিলন-সাজিদ গ্রুপের সাথে মারামারি ও আগ্নেয়াস্ত্র মহড়া প্রদানের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের দখল থেকে উদ্ধারকৃত আলামতঃ ১। ১টি বিদেশি পিস্তল, ২। ১টি ম্যাগাজিন, ৩। ২ রাউন্ড গুলি, ৪। সাইকেলের স্পোকেন দ্বারা বিশেষ কায়দায় তৈরি কুড়াল-০২টি, ৫। লোহার হাতলযুক্ত কুড়াল, ৬। ২টি ছুড়ি, ৭। ১টি টিপ চাকু, ৮। এসএস পাইপ।
Array