গাজীপুর বাসন থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার
মোখলেছার রহমান :- গাজীপুর বাসন থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার। গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
# রাজনৈতিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি (ডেভিল হান্ট):
সাগর (২৩), পিতা—আবুল কালাম, মাতা—জোৎন্সা, সাং—আন্দারপাড়া, থানা—ফুলবাড়ীয়া, জেলা—ময়মনসিংহ। বর্তমান ঠিকানা—ওয়ারলেস, মোখলেছুরের বাড়ির ভাড়াটিয়া, থানা—বাসন, গাজীপুর মহানগর।
# প্রতারণা মামলার এজাহারনামীয় আসামি:
মোঃ কাবিল হোসেন (৪৫), পিতা—হযরত আলী, মাতা—মোসাঃ গুলমেহের, সাং—দক্ষিণ পলাশ চরপাড়া, থানা ও জেলা—নরসিংদী।
# সামারি ট্রায়াল মামলার আসামি:
মোঃ মনির হোসেন (৩৮), পিতা—মৃত আকবর হোসেন, মাতা—মমতাজ বেগম, সাং—বাড়ীয়ালী, থানা—বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।
# সিআর ওয়ারেন্টভুক্ত আসামি:
মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা—মোঃ কেরামত আলী মন্ডল। স্থায়ী ঠিকানা—গ্রাম আউটপাড়া (আউটপাড়া সরকারবাড়ী মোড়), থানা—বাসন, জেলা—গাজীপুর।
# জিআর ওয়ারেন্টভুক্ত আসামি:
মোঃ পান্না মিয়া, পিতা—মোঃ আবুল হোসেন, স্থায়ী ঠিকানা—গ্রাম যোগীতলা, থানা—বাসন, জেলা—গাজীপুর।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
Array