• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালীর দুমকি হতে অপহৃত ১২ বছর বয়সী কিশোরী ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী মোঃ শাহা জামাল (৪১)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে এসআরবি-১০ 

     adminj 
    03rd Oct 2026 6:29 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  পটুয়াখালীর দুমকি হতে অপহৃত ১২ বছর বয়সী কিশোরী ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী মোঃ শাহা জামাল (৪১)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এসআরবি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একইসাথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার দ্রুত উদঘাটন করে আইন-শৃঙ্খলা রক্ষায় এসআরবি প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

    গত ০২ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় পটুয়াখালীর দুমকি থানাধীন শ্রীরামপুর এলাকায় ৪র্থ শ্রেণীর অধ্যায়নরত ভিকটিম (১২) চিপস কেনার উদ্দেশ্যে রাস্তায় বের হলে আসামি মোঃ শাহা জামাল (৪১)’সহ অপরাপর আসামিরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ নেছার উদ্দিন বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

    আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩/১০/২০২৬ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ঘটনার প্রায় ১০ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মোঃ শাহা জামাল (৪১), পিতা- আনোয়ার উল্যা, সাং- দক্ষিন পিরিজকরা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    এসআরবি সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এসআরবিকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হচ্ছে।

    গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ