মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে জোর দাবি
মোঃ রুমেল মিয়া :- স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা আন্দোলন ‘আধুনিক’ কর্তৃক আয়োজিত মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ১মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করা হয় এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আসিফ মিজান বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও নিয়মিত বেতন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন ‘আধুনিক’-এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনিয়া হোসেন, মনসুর আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মীনা ইসলামসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ:
প্রফেসর ড. আসিফ মিজান, অধ্যাপক ডা. হাসিনা বানু, শাহরিয়ার ইবনে জামান, সোনিয়া হোসেন, মনসুর আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মীনা ইসলাম, মোহাম্মদ আব্দুল জব্বার, ড. সৈয়দ হুমায়ুন কবীর, অধ্যাপক ডা. কানিজ মওলা, অধ্যাপক ডা. হারুন উর রশিদ, মো. নিয়ামত আলী, ব্যারিস্টার ওমর সাদাত, শেখ মঞ্জুর বারী ও সেকেন্দার হায়াত বাহাদুর।
বক্তারা বলেন, মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে উপস্থিত সবাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
