রাজৈরে ভূমি সেবা মেলা-২০২৬ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন
শরীফুল ইসলাম মাদারীপুর প্রতিনিধি : -মাদরীপুর রাজৈরে ভূমি সেবা মেলা-২০২৬ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন
১৯ই মে রোজ: মঙ্গলবার রাজৈর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”
মেলাটির বর্নাঢ্য রেলী উদ্বোধন করেন জনাব মোঃ মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর, মাদারীপুর। ও প্রধান অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন, সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ নাহিদ নেওয়াজ শিশির, সহকারী কমিশনার (ভূমি), রাজৈর, মাদারীপুর। এছাড়া রয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনে সাধারন জনগনকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসাবে এই ভূমি সেবা যা জনগনকে সচেতন করা। রাজৈর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জনাব নাহিদ নেওয়াজ শিশির আরো বলেন সেবার মান নির্দিষ্ট ফি প্রদান করে, কম সময়ে, ঝামেলা মুক্ত থেকে এই সেবা সাধারন জনগন দৌড়গোড়ায় পৌছে দেওয়া।
খতিয়ান ও মৌজার ম্যাপ সহজেই অন লাইন থেকে নিজেই সংগ্রহ করতে পারবেন।
খুব বেশী প্রয়োজন না হলে অফিসে না গিয়ে নিজের মোবাইল থেকে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি জনাব মোঃ মাহফুজুর রহমান বলেন যে, এখন থেকে নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে মিউটেশন (নামজারি) এর সর্বোচ্চ (২৭-২৮) দিন সময় লাগবে। এ ছাড়াও জনাব মাহফুজুল হক অত্যন্ত বিনয়ের সাথে সাংবাদিকদের নিকট এ বেপারে আন্তরিক সহায়তা কামনা করেছেন।
সেবার মান দালাল মুক্ত, অযথা ঝামেলা মুক্ত রেখে, যথা সম্ভব সময়ের মধ্যে থেকে সর্বোচ্চ ভূমি সেবার মান প্রদান করা হবে বলে জানান।
