মেক্সিকো দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে
দৈনিক প্রতিদিন খবর ডেক্স :- ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারায় স্বাগতিকরা। তবে ম্যাচটি গোলের চেয়ে বেশি আলোচনায় এসেছে তিনটি লাল কার্ডের ঘটনায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মেক্সিকো। মাত্র ৯ মিনিটেই হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে সেই লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায় দ্রুত। ৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে যায় সফরকারীরা।
পরিস্থিতি আরও খারাপ হয় ৮৪ মিনিটে, যখন আক্রমণ ঠেকাতে গিয়ে থেম্বা জেওয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জনের দলে পরিণত হয়।
ম্যাচের শেষ সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেসও। এতে ম্যাচে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় তিনে।
এর মাঝেই ৬৭ মিনিটে রাউল হিমিনেজ মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন। ফলে ২–০ ব্যবধানে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।
ম্যাচের শেষ দিকে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ খেলোয়াড় গিলবার্তো মোরা মাঠে নামেন।
Array