ডিবি উত্তরের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি),ঢাকা এর সহযোগিতায় গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন ২০২৬ তারিখ রাত ২টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা রাশিদ মিয়া (৩১), বাবুল মিয়া (২৯) এবং তুষার মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array