• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরের বোয়ালমারী থানার আলোচিত তৌহিদুল ইসলাম (২৬) ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    13th Jun 2026 12:11 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- ফরিদপুরের বোয়ালমারী থানার আলোচিত তৌহিদুল ইসলাম (২৬) ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে। স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

    ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভাটপাড়া এলাকার ভিকটিম তৌহিদুল ইসলাম (২৬) গত ০১/০৬/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকায় পরিচিত ব্যক্তি সুমন খন্দকারের সাথে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পরবিরোধী তথ্য প্রদান করে। এক পর্যায়ে গত ০৩/০৬/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় বোয়ালমারী থানাধীন ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। পরিবারের অভিযোগ, অজ্ঞাতনামা আসামিরা তৌহিদুল ইসলামকে নির্যাতনপূর্বক হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে রাখে। ঘটনার সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার, সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। উল্লেখ্য, তৌহিদুল ইসলাম (২৬) প্রবাসে চলে যাবে জানতে পেরে অজ্ঞাতনামা আসামিরা ঈর্ষান্বিত হয়ে উক্ত ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে তার পরিবার।

    উক্ত ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করলে বোয়ালমারী থানার মামলা নং- ১৪, তারিখ- ০৫/০৬/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২/২০১/৩৪ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

    ৪। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনার সাথে জড়িতে আসামী ওয়াহিদুর রহমান (৪২), পিতা- মৃত ওলিয়ার রহমান, সাং- ভাটপাড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভাটপাড়া এলাকা হতে অদ্য ১৩/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ