• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎নারায়ণগঞ্জে এমপির ছেলে ও জেলা যুবদল নেতা আটক 

     adminj 
    22nd Jun 2026 2:58 am  |  অনলাইন সংস্করণ

    ‎নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :-  ‎নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ।

    রোববার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

    ‎আটকের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

    ‎পুলিশ সূত্রে জানা যায়, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এর জন্য ঢাকা ডিএমপিতে নেয়া হয়েছিলো ।

    ‎নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ বিষয়ে কথা বলতে তাকে এসপি অফিসে আনা হয়েছিলো।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ