• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০| 

     adminj 
    09th Jul 2026 4:31 am  |  অনলাইন সংস্করণ

    কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

    কিশোরগঞ্জ জেলার ˆভরব থানাধীন জগমোহনপুর এলাকায় আসামি মতিউর রহমানের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম মনির মিয়াদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল| গত ২২/০৫/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় উক্ত জমি-জমা সংক্রান্ত বিরোধ পারিবারিকভাবে আপোষ-মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষ একত্রিত হয়| এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়| একপর্যায়ে আসামি মতিউর রহমান একটি লাঠি দিয়ে ভিকটিম মনির মিয়ার পিতাকে আঘাত করার চেষ্টা করলে, ভিকটিম মনির মিয়া তাঁর পিতাকে রক্ষা করতে এগিয়ে আসেন| তখন আসামি মতিউর রহমানসহ অন্যান্য আসামিরা ভিকটিম মনির মিয়াকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে| পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ভিকটিম মনির মিয়াকে চিকিৎসার জন্য ˆভরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

    উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি এজাহার দায়ের করলে ভৈরব থানার মামলা নং- ৩৯, তারিখ- ২৩/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|

    এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সদর কোম্পানি একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার বংশাল থানাধীন কাপ্তান বাজার এলাকায় গতকাল ০৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় হত্যার ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫), পিতা- মৃত সফির উদ্দন, সাং- জগমোহনপুর, থানা- ˆভরব, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031