• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যা চেষ্টা মামলার প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    09th Jul 2026 5:53 am  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিবকে হত্যা চেষ্টা মামলার প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে| সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত ছাত্র ইমন হোসেন রাকিব (২৬)’কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মোঃ সজল (৩৫) দ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে|

    গত ০১/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন কাজলা নয়ানগর এলাকায় বসবাসকারী ভিকটিম ইমন হোসেন রাকিব (২৬)’কে প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মোঃ সজল (৩৫) সহ ৮ জন ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামির বিরুদ্ধে পরস্পর পরিকল্পিতভাবে মারপিট করে ধারালো ছুরি দিয়ে হত্যাচেষ্টা’সহ এলোপাতাড়ি মারধর করে নিলাফোলা জখম করাসহ বিভিন্ন হুমকি প্রদান করে| উল্লেখ্য, ভিকটিম ও আসামীগন পরস্পর আপন ভাইবোন ও নিকট আত্মীয়| তাদের মধ্যে পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান|

    উক্ত ঘটনায় ভিকটিম ইমন হোসেন রাকিব বাদী হয়ে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন যার মামলা নং- ২০, তারিখ- ০৩/০৭/২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০| পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে|

    আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকায় ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাইদুল ইসলাম সোহাগ (৩২), পিতা- মজিবুর রহমান, সাং- কাজলা নয়ানগর, থানা- যাত্রাবাড়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়| একই আভিযানিক দল অপর একটি অভিযানে রাত অনুমান ২২.৪৫ ঘটিকায় ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মো: সজল (৩৫), পিতা- মজিবুর রহমান, সাং- কাজলা নয়ানগর থানা-যাত্রাবাড়ী’কে গ্রেফতার করে|

    ৫| গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031