ঢাকা জেলা ডিবি দক্ষিণ ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ), ঢাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় জমজম টাওয়ারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানায়, এসআই (নিঃ) মো. টিটুল হোসাইন, এসআই (নিঃ) হারুনুর রশিদ ও এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শরিফবাগ শাহীবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন।
অভিযানের সময় তার কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি পুলিশ।
Array