• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    14th Jul 2026 9:39 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০|

    র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি চুরি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যাচেষ্টাকান্ডে জড়িত আসামিদের র‌্যাব দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

    নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ০৪ (চার) টি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে|

    গতকাল ১৩/০৭/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৮.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে টিভিএস, সুজিকিসহ বিভিন্ন ব্রান্ডের ০৪ (চার) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়| উক্ত মোটরসাইকেল চুরির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেল সমূহের প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে|

    র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031