জুয়ার নেশার খরচ জোগাতে একের পর এক ১৪ জন পুরুষকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এক নারী
adminj
15th Jul 2026 2:27 am | অনলাইন সংস্করণ
জুয়ার নেশার খরচ জোগাতে একের পর এক ১৪ জন পুরুষকে বিয়ে করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী আদালতে দোষ স্বীকার করেছেন। তবে প্রসিকিউশনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোয় তার কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অভিযুক্ত ৩৩ বছর বয়সী জিয়াইং চেন, যিনি ‘ভিকি লিয়াং’ নামের ভুয়া পরিচয় ব্যবহার করতেন। ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, ২০১৯ সালের মার্চ থেকে নেভাদার ক্লার্ক কাউন্টিতে তিনি মোট ১৪টি বিয়ের সনদ গ্রহণ করেন এবং প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর চেন দাবি করতেন যে চীনে থাকা তার অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। এই অজুহাতে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মিলিয়ে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন।
তদন্তে অবশ্য উঠে আসে, আত্মীয়দের চিকিৎসায় নয়, ওই অর্থের বড় অংশই ব্যয় করা হয়েছে লাস ভেগাস স্ট্রিপের বিলাসবহুল উইন ক্যাসিনোতে জুয়া খেলতে। পুলিশের তথ্যমতে, শুধু গত এক বছরেই তিনি জুয়ায় তিন লাখ ডলারেরও বেশি হারিয়েছেন।
Array