সাফল্য কখনো কাকতালীয় নয়—এটি নিষ্ঠা, সততা, দক্ষতা ও ধারাবাহিক পরিশ্রমের ফল
নিজস্ব প্রতিবেদক :- সাফল্য কখনো কাকতালীয় নয়—এটি নিষ্ঠা, সততা, দক্ষতা ও ধারাবাহিক পরিশ্রমের ফল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুজ ওসি হাফিজুর রহমান টানা ১০ বারের মতো শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মানিত হয়েছেন। তাঁর এই অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁর এই সাফল্যের খবর আমাকে ফিরিয়ে নিয়ে যায় আমার কর্মজীবনের একটি গর্বের অধ্যায়ে। সিরাজগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় আমিও পরপর ১৩ বার শ্রেষ্ঠ কোর্ট অফিসার হওয়ার বিরল সম্মান অর্জনের সৌভাগ্য লাভ করেছিলাম।
এই দুটি অর্জনই একটি সত্যকে আরও দৃঢ়ভাবে মনে করিয়ে দেয়—মানুষের ইচ্ছাশক্তি, সততা ও নিরলস প্রচেষ্টা থাকলে ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব। সম্মান নিজে থেকে আসে না; কর্মই সম্মানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়।
অনুজ হাফিজুর রহমানের জন্য রইল আন্তরিক শুভকামনা। তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের গৌরব আরও সমুন্নত রাখবেন—এই প্রত্যাশাই করি।
