• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণার অভিযোগে প্রতারক আতিয়ার দর্জি কে ফরিদপুর ভাংগা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    18th Jul 2026 8:54 am  |  অনলাইন সংস্করণ

    মিজান মৃধা  :- উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণার অভিযোগে প্রতারক আতিয়ার দর্জি কে ফরিদপুর ভাংগা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা, প্রতারণামূলক কর্মকাণ্ড বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে|

    এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে একজন প্রতারক ব্যাক্তির কার্যক্রম তুলে ধরতে যাচ্ছি| প্রতারক আতিয়ার দর্জি (৪৪) সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল| সে হোয়াটসঅ্যাপে একাউন্ট খোলার মাধ্যমে সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে প্রতারণামুলক কর্মকান্ড চালিয়ে আসছিল|

    মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল ন¤^রের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলে| এরপর বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে পরিচয় প্রদান করে বিভিন্ন তদবির ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে| অভিযোগ অনুযায়ী, উক্ত ভুয়া একাউন্ট থেকে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়| পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত মোবাইল ন¤^র ও হোয়াটসঅ্যাপ একাউন্টের সঙ্গে সরকারের উক্ত উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁরা এ বিষয়ে অবগত ছিলেন না|

    প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, সংঘবদ্ধ প্রতারকচক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়েছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে| মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে|

    র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আজিমনগর এলাকা হতে অভিযান পরিচালনা করে অদ্য ১৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০০.৫০ ঘটিকায় প্রতারণার অভিযোগের সাথে জড়িত আসামি আতিয়ার দর্জি (৪৪), পিতা- আ: বাকী দর্জি, সাং- আজিমনগর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়| এসময় তার নিকট হতে ০১ (একটি) ব্যক্তিগত মাইক্রোবাস, ০৭ (সাত) টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ০৫ (পাঁচ) টি এটিএম কার্ড ও নগদ ৮,৯০০/- (আট হাজার নয়শত টাকা) উদ্ধার করা হয়| আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

    র‌্যাব সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে| কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে| এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হচ্ছে|

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031