• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ,সভাপতি আফজাল-সম্পাদক এনামুল 

     adminj 
    19th Jul 2026 3:32 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: :-টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আফজাল হোসেন আকন্দকে সভাপতি ও কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রমিক নেতা মোঃ এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর গত ৬ জুলাই এই কমিটি অনুমোদন করেন।এর পূর্বে গত ৪ জুলাই ১৩৩ , টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের এমপি মোঃ লুৎফর রহমান মতিন এই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ মিন্টু সিদ্দিকী, মোঃ মজনু মিয়া, সাদিকুর রহমান, আবুল হোসেন, মোঃ আবুবকর, মোঃ আতিকুর রহমান টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা , যুগ্ম সম্পাদক মোঃ আক্কাছ আলী, মোঃ লুৎফর রহমান, মোঃ হারুনুর রশিদ, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ, মোঃ হাবিবুর রহমান রঞ্জু ,অর্থ সম্পাদক মোঃ আব্দুল বাছেদ,সহ অর্থ সম্পাদক মোঃ সোনা মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ কনা বেগম,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মমতাজ পারভীন। অবশিষ্ট ২৬ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।

    উল্লেখ্য, মোঃ আফজাল হোসেন আকন্দ বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সদ্য সাবেক কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে তারা সাক্ষাৎ করে দোয়া চেয়েছেন।

    নবগঠিত কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আফজাল হোসেন আকন্দ সাংবাদিকদের জানিয়েছেন, সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলাম। ভবিষ্যতে স্থানীয় এমপি, আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান মতিন মহোদয়ের নির্দেশক্রমে কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সকলস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে শক্তিশালী সংগঠন করতে সর্দিয়ে যাবো।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031