সাতকানিয়ায় ব্যারিস্টার পল্লব আচার্যের অনন্য মানবিক দৃষ্টান্ত শুধু আদালত নয় মানুষের হৃদয়েও তিনি
নিজস্ব প্রতিবেদক :- ব্যারিস্টার পল্লব আচার্য শুধু আইনি অঙ্গনেই এক উজ্জ্বল নক্ষত্র নন, বরং শোষিত, বঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার আদায়ের এক পরম বন্ধু। দীপ্তিময় ক্যারিয়ারের পাশাপাশি সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার এবং নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে নিজেকে উৎসর্গ করেছেন। যেকোনো দুর্যোগে সবার আগে আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়া এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা তাঁর জীবনের অন্যতম ব্রত হয়ে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায়, মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে আজ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন সুপ্রিম কোর্টের এই বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক।
ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি সাঙ্গু নদীর ভেঙে যাওয়া বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত
পরিবারের বাড়িঘর ঘুরে দেখেছেন। মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে পর্যবেক্ষণ করে তাদের সাহস জুগিয়েছেন এবং সংকটকালীন এই মুহূর্তে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার এই প্রচেষ্টাকে তিনি তার দায়িত্ববোধের অংশ হিসেবেই দেখছেন। ব্যারিস্টার পল্লব আচার্য দাদা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সমাজের পিছিয়ে পড়া মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মহৎ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। মানবিক এই মহান উদ্যোগের মাধ্যমে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি সকলের আশীর্বাদ, দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি জানান, জনকল্যাণের এই পথচলা কোনো সাময়িক পদক্ষেপ নয়, বরং এটি তাঁর জীবনের স্থায়ী অঙ্গীকার।
একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে ব্যারিস্টার পল্লব আচার্য দাদার এই নিঃস্বার্থ পথচলা ও সমাজ বিনির্মাণের লড়াই আগামী দিনেও অব্যাহত থাকুক-এটাই আজ সাতকানিয়াবাসীর প্রাণের প্রত্যাশা। তাঁর এই মহতী উদ্যোগ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
Array