• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮০টি এলটিএম টেন্ডার বাতিলের গুঞ্জন, ক্ষতির আশঙ্কায় ঠিকাদাররা 

     adminj 
    16th Aug 2026 12:34 pm  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জ, প্রতিনিধি :- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় ৮০টি এলটিএম (LTM) টেন্ডার বাতিল করা হতে পারে—এমন গুঞ্জনে উদ্বেগের মধ্যে পড়েছেন টেন্ডারে অংশ নেওয়া ঠিকাদাররা। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর ইতোমধ্যে প্রায় ১ মাস ১৬ দিন পার হলেও এখনো লটারি অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।

    ঠিকাদারদের দাবি, এলটিএম টেন্ডারের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে লটারি সম্পন্ন হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা করা হয়নি। এখন কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে মৌখিকভাবে টেন্ডার বাতিলের কথা বলা হলে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

    ঠিকাদাররা বলছেন, টেন্ডারে অংশ নিতে গিয়ে তারা শিডিউল ক্রয়, ব্যাংক লেনদেনসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে অর্থ ব্যয় করেছেন। অনেক ঠিকাদার কাজ পাওয়ার প্রত্যাশায় ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। টেন্ডার বাতিল হলে সেই ঋণের সুদসহ আর্থিক দায় তাদের বহন করতে হবে। এতে অনেক ঠিকাদার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

    সংশ্লিষ্টদের অভিযোগ, টেন্ডার বাতিল করতে হলে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যথাযথ লিখিত সিদ্ধান্ত ও সরকারি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। শুধু মৌখিকভাবে বাতিলের কথা বলা হলে তা নিয়ে স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

    এ বিষয়ে ঠিকাদাররা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে টেন্ডার বাতিলের কারণ লিখিতভাবে প্রকাশ, স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি সম্পন্ন এবং সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31