• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি দক্ষিন 

     adminj 
    19th Aug 2026 10:22 am  |  অনলাইন সংস্করণ

    আঁখি আক্তার  :-  কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।

    মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটার চর সাকিনের ঝাউলাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    এসআই (নিঃ) মোঃ ইয়াকুব আলী ও এসআই (নিঃ) শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি দল স্কো-পাস স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

    এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন—কেরানীগঞ্জ মডেল থানার নয়াগাঁও এলাকার মোঃ রাকিব হোসেন (২৫), পিতা আশরাফ উদ্দিন এবং একই এলাকার মোঃ রায়হান আহম্মেদ (২২), পিতা মোঃ আবু কালাম।

    এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31