বৃহত্তর পাটের বাগ সচেতন নাগারিক সমাজের ব্যানারে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক :- বৃহত্তর পাটের বাগ সচেতন নাগারিক সমাজের ব্যানারে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ৩০ আগস্ট দুপুরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তিতাস গ্যাসের শত শত গ্রাহক ব্যানার ফেস্টুন হাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখ থাকে যে রাজধানীর কদমতলী, শ্যামপুর ও যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির রায়েরবাগ জোনাল অফিসে অবস্থান নিয়ে কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।এর আগে গ্যাস সংকট নিরসনের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্নায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে অনেক পরিবার সিলিন্ডার বা বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং পুরোনো পাইপলাইন সংস্কারের দাবি জানান। দাবি পূরণ না হলে তিতাসের রায়েরবাগ কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ্য, ২০২৫ সালেও যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকার গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের পর রায়েরবাগ তিতাস গ্যাস অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।বৃহত্তর পাটের বাগ সচেতন নাগারিক সমাজের ব্যানারে।
Array