• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু জাজিরার পদ্মা সেতু এলাকায় উদ্ধার, অপহরনকারী যুথী গ্রেপ্তার।। 

     adminj 
    06th Sep 2026 1:22 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ পদ্নাসেতু দক্ষিন থানা পুলিশ।

    গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণে অভিযুক্ত তরুণী যুথিকেও (২২)কে আটক করে পুলিশ।

    অপহৃত নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

    শনিবার পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সাংবাদিদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার ও ওই তরুণীকে আটক করা হয়। এরপর কাফরুল থানা পুলিশের কাছে তাদের দুজনকে বুঝিয়ে দেওয়া হয়।

    পদ্মা সেতু (দক্ষিণ) থানা থেকে বুঝে পাওয়ার পর ভোর ৪টার দিকে পরিবারের কাছে নুসরাতকে হস্তান্তর করা হয়বলে জানা গেছে।

    নুসরাতের মা আমেনা বেগম সংবাদকর্নীদের বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে কাফরুল থানা থেকে আমাদের ফোন করে নুসরাতকে উদ্ধারের খবর জানানো হয়। আমরা গিয়ে ভোর ৪টার দিকে মেয়েকে বাসায় নিয়ে আসি।’

    এর আগে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।

    একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।
    অপহরণের পর গত বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় নুসরাতকে রাখা হয়। এরপর তাকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল যুথি। পরে পদ্মাসেতুর উপরে সন্ধহ হলে কয়েকজন তাকে পদ্মাসেতু দক্ষিন থানাধীন নাওডোবা গোলচত্বর নিয়ে আসে পরে থানার ওসির নির্দেশে এস আই আবু বক্কর তাকে আটক করে থানা হেফাযতে নেন।

    এ ঘটনায় অপহরণ মামলায় যুথিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানা গেছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930