কেরানীগঞ্জে একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : – কেরানীগঞ্জে একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারাবাগ এলাকার সোনার বাংলা হাউজিংয়ের একটি আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন আক্তার তানিয়া ঢাকার শ্যামপুর থানার আলমবাগ এলাকার মো. শফি আহমেদের মেয়ে। তিনি স্বামী মো. আসিফের সঙ্গে সোনার বাংলা হাউজিংয়ের ওই ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, তানিয়ার স্বামী মো. আসিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে
Array