ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ১১/০৯/২০২৬ খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। জুলিয়া আক্তার জুলি (৪২), পিতা- মোঃ শামসু মিয়াকে ০১ (এক) কেজি গাঁজাসহ, (মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে ১১/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোসাঃ হাসি আক্তার (৩৮), পিতা- মোঃ সাধু মিয়া কে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১২ গ্রাম, মূল্য অনুমান ৩৬,০০০/- (ছত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে ১১/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২১ :৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোসাঃ মাফিয়া (৪৫), স্বামী-মোঃ মুনসুরকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array