• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে আইনশৃঙ্খলা সভা, জলাশয়ে পোনা মাছ অবমুক্ত 

     adminj 
    14th Sep 2026 7:57 am  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: শরীফুল ইসলাম :- মাদারীপুরের রাজৈরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন্নেছা। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান এমপি।

    সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    সভা শেষে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করা হয়। স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়।

    এ সময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) কুতুবুদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

    আইনশৃঙ্খলা কমিটির সভার আয়োজন করে রাজৈর উপজেলা প্রশাসন। পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930