• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫২ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাট কে গ্রেফতার করলেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ এবং বহনকারী পিকআপ গাড়ী উদ্ধার 

     adminj 
    17th Oct 2026 1:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি  :-  ৫২ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাট কে গ্রেফতার করলেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ এবং বহনকারী পিকআপ গাড়ী উদ্ধার।

    ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনীর সামনে হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট অভিযান পরিচালানা করে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং ০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার করেন।

    ১৭ অক্টোবর ২০২৬খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকায় এসআই (নিঃ)শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ০১ টি পিকআপ গাড়ী যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইল এর দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া । অভিযান পরিচালনা করিয়া ইং ১৭/১০/২০২৬ খ্রি. তারিখ ০৩:৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদ এর সামনে বট গাছের নিচে রাস্তার উপর ঘটনাস্থলে পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩), পিতা-মৃত আব্দুর রহিম, মাতা-মৃত জোহুরা বেগম, সাং-বনগজ, থানা- আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে
    ১। ৫২ কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ১৫,৬০,০০০/-(পনের লক্ষ ষাট হাজার) টাকা।
    ২। ০১ টি পুরাতন নীল রংয়ের রেজিঃ নম্বর বিহীন FOTON পিকআপ, যাহার চেসিস নং- LVAV2JAB2SC600775, ইঞ্জিন নং-অস্পষ্ট, যাহার আনুমানিক মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। সহ গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, বর্ণিত মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) এর বিরুদ্ধে ০৩ টি মাদক ও ০১ টি চুরির মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031