• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউএস মডেল হসপিটালের ডাঃ পীযূষ চন্দ্র মন্ডলের নামে ভুল চিকিৎসার দায়ে মাদারীপুর আদালতে মামলা করেন এক ভুক্তভোগী 

     adminj 
    30th May 2026 8:15 am  |  অনলাইন সংস্করণ
    • শরিফুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি :-  মাদারীপুর রাজৈর থানাধীন টেকেরহাট বন্দরে অবস্থিত ইউএস মডেল হসপিটাল উক্ত  ইউএস মডেল হসপিটালের ডাঃ পীযূষ চন্দ্র মন্ডলের নামে ভুল চিকিৎসার দায়ে মাদারীপুরের আদালতে মামলা করেন এক ভুক্তভোগী।

    বাদীর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দীর্ঘদিন ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। পরে চিকিৎসার জন্য উক্ত হসপিটালের প্রাইভেট চেম্বারে যান। সেখানে তাকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়, যার জন্য প্রায় সাড়ে আট হাজার টাকা খরচ হয়েছে বলে তিনি দাবি করেন।

    মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে তাকে একাধিক ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরবর্তীতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন।
    এছাড়া ডাঃ পীযূষ চন্দ্র মন্ডল রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত না এসে তিনি তার প্রাইভেট চেম্বারে বেশি সময়  রোগী দেখার অভিযোগ করেন টেকেরহাট, বন্দর নগরীর অনেকেই ।

    ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসকরা তাকে জানান, ভুল চিকিৎসা ও ভুল ওষুধ সেবনের কারণে তার মুখমণ্ডলের ক্ষতি হয়েছে এবং চোখের সমস্যাও দেখা দিয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেছেন।

    মামলায় আরো উল্লেখ করেন যে , ২০২৬ সালের ৩০ এপ্রিল তিনি এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গদের  সঙ্গে নিয়ে অভিযুক্ত ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসার ক্ষতিপূরণ দাবি করেন। তবে বিষয়টি নিয়ে সমাধান না হওয়ায় পরে তিনি আদালতের আশ্রয় নেন।
    এদিকে বাদীর আরও অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য হাসপাতাল মালিক ও অভিযুক্ত ডাক্তারের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মুকসুদপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৩০৪। জিডি ট্রাকিং নং – 6FOL7C
    মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার রাঘদী গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসাইন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মাদারীপুরে একটি সি আর মামলা দায়ের করেছেন। মামলায় তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পিযুষ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে মামলা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031