• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩১ (একত্রিশ) গ্রাম হেরোইন ও পাঁচশত গ্রাম গাজা এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

     adminj 
    17th Aug 2026 10:42 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩১ (একত্রিশ) গ্রাম হেরোইন ও ৫০০ (পাঁচশত) গ্রাম গাজা এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ , এসআই (নিরস্ত্র)/ ঝন্টু চক্রবর্তী এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০৩টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই (নিরস্ত্র)/ ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬/০৮/২০২৬ খ্রিঃ ১৯.৩০ ঘটিকায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী মোড়স্থ সিটি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল (২৫) পিতা-ছাত্তার, মাতা-খাদিজা, সাং বগা, থানা-বাউফল জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- কাঠুরিয়া (বাহারের বাড়ীর বরকত মিয়ার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ জেলা- ঢাকা‘কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

    পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৭/০৮/২০২৬ খ্রিঃ রাত ০২.০০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কুন্ডা ইউনিয়নের পানগাও গ্রামস্থ সাহা আলমের চাপটির দোকানের সামনে পাকাঁ রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ পারভেজ মোল্লা (৩২) পিতা-মৃত জজ মিয়া মাতা-মৃত রুবি বেগম, সাং- মাওনা, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়গঞ্জ
    জেলা-ঢাকা‘কে ১০ গ্রাম হেরোইন, ২। শেখ হিমন (২৩) পিতা-মোঃ সুরুজ মিয়া, মাতা-জরিনা বেগম, সাং-উত্তর পানগাঁও, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ১০ গ্রাম হেরোইন এবং ৩। মোঃ অপু মিয়া (৩৪) পিতা-দুলাল মিয়া, মাতা-অজুফা বেগম, সাং- উত্তর পানগাঁও থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ জেলা- ঢাকা কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহাদের গ্রেফতার করেন।

    পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৭/০৮/২০২৬ খ্রিঃ সকাল ০৬.৪০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সাকিন্থ গোলাম আলী নগর হক মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোছাঃ শারমিন ইসলাম (২৮) পিতা-মোঃ আবুল বাশার, স্বামী-মোঃ দীন ইসলাম, সাং- গোলাম আলী নগর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31