• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাড্ডা হতে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

     adminj 
    18th Aug 2026 4:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর বাড্ডা হতে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ পেনাল কোড-১৮৬০ আইনের ৪০৬/৪২০ ধারা মূলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ নিশাত দিলরুবা জাহান (৩৯)’কে রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে গ্রেফতার করেছে।

    গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৮/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন বাড্ডা হাইস্কুল এলাকা থেকে সিআর নং- ৫/২৪, তারিখ-০১ জুলাই ২০২৬ খ্রিঃ; স্মারক নং- ৩৪৩ (চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ), ধারা-৪০৬/৪২০, পেনাল কোড-১৮৬০ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ নিশাত দিলরুবা জাহান (৩৯), স্বামী- মোঃ সানোয়ার হোসেন, সাং- শিবনারায়ণপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোসাঃ নিশাত দিলরুবা জাহান প্রায় ১৩০ টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31