রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) এবং মো. জাহিদুর রহমান (২২)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে (আনুমানিক ১টা ৪০ মিনিট) গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল ফকিরাপুল এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি থেকে ৩০ কেজি গাঁজাসহ মুক্তার ও জাহিদুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে
Array