• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার 

     adminj 
    07th Sep 2026 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    বশির আহমেদ :- রাজধানীর দক্ষিণখান এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ১৬৩ পিস ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত সদস্যরা হলো : মোঃ হাসান (২১), মোঃ সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), মোঃ রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহেরাজ হাসান অন্তর
    শাকিল আহম্মেদ হৃদয়।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রথম ৫ জন বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। অন্যদিকে মেহেরাজ হাসান অন্তর ও শাকিল আহম্মেদ হৃদয় কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত চিহ্নিত মাদক কারবারি। তাদের হেফাজত থেকেই ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ডিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই ওই এলাকায় অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার পরিচালিত সাঁড়াশি অভিযানে গ্যাংটির সক্রিয় সদস্য ও মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930