ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক আন্তঃজেলা কুখ্যাত ডাকাত কাজী আকবর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :-ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ১৪/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকায় ডিএমপি কোতয়ালী থানাধীন তাতীবাজার মোড় এলাকা হইতে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত ১। মোঃ কাজী আকবর (৫৫), পিতা-মোহাম্মদ কাজী রফিককে গ্রেফতার করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে সম্পৃক্ততা রয়েছে। ধৃত আসামীর পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, তাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, হত্যা, মাদক, অস্ত্র আইনের মামলা সহ মোট ১০ (দশ) টি মামলা রয়েছে।
উল্লেখ্য যে, ধৃত আসামী কাজী আকবর এর বিরুদ্ধে খুলনা দিঘলিয়া থানায় ২ টি সাজা পরোয়ানাসহ মোট ৫ টি গ্রেফতারি পরোয়ানার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।
ধৃত আসামীকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array