• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো: উকিল শেখ (৫০)’কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০। 

     adminj 
    01st Oct 2026 2:43 pm  |  অনলাইন সংস্করণ

    ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো: উকিল শেখ (৫০)’কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    গত ১২/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন টগরবন্দ এলাকায় ভিকটিম রবিউল ইসলাম @ পাইচু শেখসহ কয়েকজনের ওপর পূর্ববিরোধের জের ধরে পথরোধ করে আসামি উকিল শেখ (৫০)’সহ অপরাপর আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিম রবিউল ইসলাম, মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে ভিকটিম রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই ভিকটিম রবিউল ইসলাম মৃত্যুবরণ করে। এ ঘটনায় ডিসিস্টের ভাতিজা মোঃ নাজমুল শেখ বাদী হয়ে ফরিদপুর আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

    আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০১/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৪০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: উকিল শেখ (৫০), পিতা— মৃত সোলায়মান শেখ, সাং— বড়ভাগ, থানা— আলফাডাঙ্গ, জেলা— ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ