• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনিরুজ্জামান মনি  :-  গাড়ির অবস্থান জানতে ৩ লাখ ৫০ হাজার টাকা দাবি! চালক নিখোঁজ, বিপাকে গাড়ির মালিক

    নারায়ণগঞ্জের মৌচাক স্ট্যান্ড থেকে টাটা গাড়ি নিয়ে যাওয়ার পর চালক মোঃ মারুফের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, গাড়ি থেকে ৩ হাজার ৪০০ কেজি মালামাল কম থাকার কথা জানিয়ে গাড়ির অবস্থান বলে দেওয়ার আগে মালিকের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা দাবি করছে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ—এমন অভিযোগ করেছেন গাড়ির মালিক মোছাঃ পারভিন বেগম।

    মালিকপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে চালক মোঃ মারুফ গাড়ির ট্রিপ হয়েছে বলে রোড খরচ নিয়ে গাড়িটি নিয়ে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় ধরে চালকের খোঁজ না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন গাড়ির মালিক ও তাঁর পরিবার।

    পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোন করে জানানো হয়, গাড়িটি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় রয়েছে। এরপর গাড়ির বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মালিকপক্ষ।

    মালিকের অভিযোগ, এ সময় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানায়, গাড়ি থেকে ৩ হাজার ৪০০ কেজি মালামাল কম রয়েছে। ওই মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে গাড়িটির অবস্থান জানতে চাইলে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে টাকা নিয়ে আসতে বলা হয়। টাকা নিয়ে গেলে গাড়ির অবস্থান জানানো হবে বলে জানানো হয়েছে বলে দাবি করেন মালিকপক্ষ।

    এ ঘটনায় একদিকে চালক মোঃ মারুফের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, অন্যদিকে গাড়ির অবস্থান ও মালামালের বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি গাড়ির অবস্থান জানতে ৩ লাখ ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে মালিকপক্ষের।

    গাড়ির বিবরণ

    – মালিক: মোছাঃ পারভিন বেগম
    – স্বামীর নাম: মোঃ সরাফ উদ্দিন আহমেদ
    – চালক: মোঃ মারুফ
    – গাড়ির ধরন: টাটা
    – মডেল: ১৬/১৫
    – রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৮৯৬৩
    – গাড়ি নিয়ে যাওয়ার তারিখ: ২৯ আগস্ট ২০২৬
    – ট্রান্সপোর্ট থেকে ফোনের তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬
    – ট্রান্সপোর্টের মাল দেওয়ার অবস্থান : হালুয়াঘাট, ময়মনসিংহ
    – রড কম থাকার দাবি করা পরিমান : ৩ হাজার ৪০০ কেজি
    – মুল্যবাবদ দাবিকৃত অর্থ: ৩ লাখ ৫০ হাজার টাকা।

    সুষ্ঠু তদন্তের দাবি

    গাড়িটির প্রকৃত অবস্থান শনাক্ত, চালক মোঃ মারুফের সন্ধান এবং মালামালের হিসাব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গাড়ির মালিক মোছাঃ পারভিন বেগম। একই সঙ্গে গাড়ির অবস্থান জানাতে অর্থ দাবি করার অভিযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ