টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল-মামুন, ইয়াছির আরাফাত
ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজান আলী : – টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আজ বুধবার (২১ অক্টোবর) আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী জানায়। ভোক্তভোগী দেলোয়ার হোসেন জানায়, আমার বাড়ী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া গ্রামে। আমার পিতা হাজী মোঃ হযরত আলী। আমার নিজ গ্রামে পৈত্রিক বসতবাড়ি ও জমি-জমা ও সম্পত্তির উপর দিয়ে একই গ্রামের অধিবাসী সুরুজ্জামান পিতা মৃত সোরহাব আলী গ্রাম বিয়ারা মারুয়া পোষ্ট পটল উপজেলা কালিহাতী জেলা টাঙ্গাইল।সে নিজে এবং তার নির্দেশে একদল সন্ত্রাসী শ্রেণির লোকজন এসে হঠাৎ অতর্কিত ভাবে আমার উপর ও আমার ভাইস্তা দ্বয়ের উপর সন্ত্রাসী হামলা চালায়। এমতাবস্থায় গুরুতর আহত হই। আমাকে হত্যার উদ্দেশ্য তারা এই হামলা চালায়। দীর্ঘ দিন যাবৎ তারা আমাদের জমির উপর ফসলের নানা ধরনের ক্ষতি সাধন করে আসছে। গত কয়েক দিন যাবৎ জমির উপর জোরপূর্বক অবৈধ বালুর ব্যবসা করার জন্য ট্র্যাক নেওয়ার রাস্তা চাওয়ার প্রতিবাদ করিলে তারা জোরপূর্বক আমাদের জমির উপর ট্র্যাক গাড়ীর রাস্তা নির্মাণ করতে চায়। এজন্য পূর্ব শত্রুতার জেরে আমার উপর ক্ষিপ্ত হয়ে থাকে, আমাকে প্রাণে মেরে লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে। আমি আমার জমির সকল ধরনের অসুবিধা ও ক্ষয়- ক্ষতি রক্ষা করার জন্য অবৈধ বালুর ব্যবসায়ীদের নামে ১৪৪ ধারার একটি মামলা আদালতে করিলে ঐ নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে আমার ও আমার ভাইস্তা দ্বয়ের উপর ১০-১৫ জন সন্ত্রাসী শ্রেণির লোক এসে হামলা চালায়। এই হামলায় আহত হয়ে ভুক্তভোগীরা চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভোক্তভোগীদের মধ্যে সবচাইতে বেশি গুরুতর আহত হয় মোঃ দেলোয়ার হোসেন পিতা হাজী মোঃ হযরত আলী। অন্যান্যদের মধ্যে গুরুতর আহত হয় তার ভাইস্তা আব্দুল্লাহ আল মামুন পিতা মোঃ শাহ আলম, ইয়াছির আরাফাত পিতা হাজী জয়নাল আবেদীন মাস্টার। ভোক্তভোগীরা চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। ভুক্তভোগীরা জানায় যে, যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক। অন্যথায় সমাজের কেউ এদের ভয়ে পথ চলতে পারবে না। সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে ভোক্তভোগীরা বলেন যে, ১। সুরুজ্জামান পিতা মৃত সোরহাব আলী, ২।হাবিব পিতা আব্দুল হামিদ, ৩। স্বাধীন পিতা রফিকুল ইসলাম, ৪। আব্দুর রহিম ৫। জব্বার পিতা আব্দুস সাত্তার ৬।সাগর পিতা ইব্রাহিম ৭।নাসির পিতা ইব্রাহিম ৮।নাছিম পিতা নজরুল ইসলাম ৯।মোঃ নাজরুল ইসলাম পিতা মৃত কেরামত ক্বারি ১০।মাহমুদুল পিতা কেরামত ক্বারি ১১। জিয়াউল ১২। বাতেন পিতা কেরামত ক্বারী ১৩। শফিকুল পিতা লাল মিয়া ১৪। হৃদয় পিতা শফিকুল ১৫। মমিন পিতা হাবিব ১৬। গোলাম পিতা কেরামত ক্বারি সর্বসাং- বিয়ারা মারুয়া, পোস্ট পটল, উপজেলা কালিহাতী, জেলা টাঙ্গাইল। এদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ট। জোরপূর্বক অন্যের জমি দখল, অবৈধ বালুর ব্যবসা করা, মানুষের লুটপাট করা ও ক্ষতি করাই এদের কাজ।
Array