• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

     adminj 
    26th Oct 2026 7:38 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া আমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, আহসান উল্লাহ তার স্ত্রী শাহনাজ আক্তারকে (৩৩) পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে গত ৮ অক্টোবর রাত ১০টা থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যে কোনো এক সময় দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ ঢাল এলাকার নিজ বসতবাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে শাহনাজের গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি।

    নিহত শাহনাজ আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের মেয়ে।

    এ ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন (৩৯) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার আহসান উল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031