• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান 

     adminj 
    09th Apr 2026 5:55 pm  |  অনলাইন সংস্করণ

    প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:- নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) সেনবাগ সরকারি হাসপাতাল রোড এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

    অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এমএ লতিফ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং দি ইবনে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, চিকিৎসক ডা. সরোয়ার হোসেন এবং সেনবাগের স্যানেটারি ইন্সপেক্টর মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

    অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিধিমালা না মানা, প্রয়োজনীয় কাগজপত্র ও মানদণ্ডে ঘাটতি থাকায় এই জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়ম মেনে সেবা প্রদান করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

    উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনবাগে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

    এদিকে ভ্রাম্যমান আদালতের এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অনেকেই স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930